Hosted by the Centre for Governance Studies · Dhaka, Bangladesh

ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

HOME › NEWS ›
August 3, 2026
AZ6A9662

আগামী ৩ থেকে ৫ অক্টোবর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সংলাপ প্ল্যাটফর্ম ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আয়োজকরা জানিয়েছেন, এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচার্স’— অর্থাৎ ভাঙন, নতুন দিগন্ত ও আগামী দিনের বিশ্ব। ‘পুনর্লিখিত এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার নতুন পথচলা’ শীর্ষক এই আয়োজনের মাধ্যমে সমসাময়িক বৈশ্বিক ও আঞ্চলিক নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।

সম্মেলনে বিশ্বের ১০০টিরও বেশি দেশের প্রায় এক হাজার প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। আয়োজকদের মতে, অংশগ্রহণকারীদের সংখ্যা ও আন্তর্জাতিক উপস্থিতির দিক থেকে এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ কৌশলগত ও নীতিনির্ধারণী সংলাপে পরিণত হতে পারে।

তিন দিনব্যাপী এ আয়োজনে উচ্চপর্যায়ের পূর্ণাঙ্গ অধিবেশন, নেতৃত্ব পর্যায়ের সংলাপ, বিষয়ভিত্তিক আলোচনা, বিশেষ সাক্ষাৎকারভিত্তিক সেশন, ফায়ারসাইড কনভারসেশন এবং ইয়াং লিডার্স ফোরাম অনুষ্ঠিত হবে।

আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তি, বাণিজ্য ও সংযোগ, জলবায়ু ও মানব নিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসনসহ বৈশ্বিক প্রেক্ষাপটে বঙ্গোপসাগর অঞ্চলের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্ব।

সম্মেলনটি পাঁচটি মূল বিষয়কে কেন্দ্র করে সাজানো হয়েছে। এর মধ্যে রয়েছে ভূরাজনীতি ও কৌশলগত প্রতিযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার স্পেস, বাণিজ্য ও অর্থনৈতিক সংযোগ, জলবায়ু ও মানব নিরাপত্তা এবং গণতন্ত্র, আস্থা ও সুশাসনের ভবিষ্যৎ।

এবারের সম্মেলনের বিশেষ আকর্ষণের মধ্যে থাকবে প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ, ‘বে অব বেঙ্গল লেকচার’, উচ্চপর্যায়ের লিডারশিপ ফোরাম এবং ‘হোয়াই দ্য বে ম্যাটারস টু দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক বিশেষ অধিবেশন। সেখানে বৈশ্বিক ভূরাজনীতি, সংযোগ ও ভবিষ্যৎ অর্থনৈতিক বাস্তবতায় বঙ্গোপসাগরের গুরুত্ব তুলে ধরা হবে।

আয়োজকদের মতে, প্রতিষ্ঠার পর থেকেই ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ সরকার, কূটনীতি, নিরাপত্তা, ব্যবসা, গবেষণা, গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রতিনিধিদের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংলাপের প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রেখে আসছে।

সম্মেলনের বক্তাদের তালিকা, অংশীদার প্রতিষ্ঠান, নিবন্ধন প্রক্রিয়া এবং বিস্তারিত কর্মসূচি পর্যায়ক্রমে ঘোষণা করা হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান সিজিএস।

 

Source: Channel I Online

More

Bay of Bengal dialogue to start Oct 3

The Centre for Governance Studies (CGS) has announced that the fifth edition of the Bay of Bengal Conversation (BoBC) will take place in Dhaka from

ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ৩ থেকে ৫ অক্টোবর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সংলাপ প্ল্যাটফর্ম ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ

৩ অক্টোবর ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ৩ থেকে ৫ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সংলাপ প্ল্যাটফর্ম ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৬