‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু ৩ অক্টোবর, অংশ নেবেন শতাধিক দেশের প্রতিনিধিরা

চলতি বছরের ৩–৫ অক্টোবর রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে ‘বে অব বেঙ্গল কনভারসেশন–২০২৬’। আন্তর্জাতিক এই সংলাপ প্ল্যাটফর্মে ১০০টির বেশি দেশের প্রায় এক হাজার প্রতিনিধি অংশ নেবেন। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এই সংলাপ আয়োজন করছে। আজ শনিবার সিজিএসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে হবে এবারের আয়োজন। […]